দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার লালবাগ এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবদল নেতার মারা গেছেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলায় লালবাগ এলাকায় মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব লালবাগ গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন। অপরজন হচ্ছেন একই উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক গিলাতলী গ্রামের বাসিন্দা ইরফানুর রহমান মানিক।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। অপর একজন গুরুতর আহত হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু হয়েছে। যুবদল নেতা দেলোয়ার হোসেন ও ইরফানুর রহমান মানিক একটি মোটরসাইকেলে করে সুয়াগাজীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে লালবাগ এলাকায় তাদের মোটরসাইকেলটিকে যমুনা পরিবহনের একটি বাসচাপা দেয়। এসময় দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়। কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ হোটেল তাজমহলের সামনে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মারা গেছে। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এইউ