দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় বিএনপি-জামায়াত সমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ লাইন ভাংচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।
রোববার (২৯ অক্টোবর) দুপুর সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা থেকে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি স্থাপনা, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি।
তারা গণপরিবহন, অডিট ভবন, পুলিশ বক্স, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। এগুলো করেও তারা ক্ষান্ত না হয়ে এক পুলিশ সদস্যকেও হত্যা করেছে।
বক্তারা বিএনপি-জামায়াতের অপশক্তি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কায়সার আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাস ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুর রউফ পান্না বক্তব্য রাখেন।
জেবি