দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে বিডিআর গেটে বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় মিশন মোড়ে জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে আগ্নিসংযোগ করে ও ব্যাপক ভাংচুর চালায়।
এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টামূলক শাস্তি দাবি করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগরে বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলায় জাহাঙ্গীর হোসেন নামে এক স্বেচ্ছাসেবকলীগ কর্মী নিহত হন। এছাড়া হরতালের সমর্থনে বিএনপি মিছিল করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আদিতমারীতে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
জেবি