দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। মারপিট এবং নাশকতায় জড়িত সন্দেহে শনিবার (২৮ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আত্রাইয়ে ১১জন এবং রাণীনগরে আটজন রয়েছে। গ্রেপ্তারদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, গত বছরের ২৫ নভেম্বর রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শ্রমীকলীগের সহ-সভাপতি কাউসার ও তার দলীয় লোকজনের ওপর হামলা চালিয়ে মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় কাউসার বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই ঘটনার জড়িত সন্দেহে উপজেলার মাগুড়াপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (৫৭), ভবানীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুলতান (২৬), ব্রজপুর গ্রামের শিফাত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), হাটকালুপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে খোরশেদ আলম (৪৫),সন্যানবাড়ি গ্রামের মংলা প্রামাণিকের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও নওদাপাড়া গ্রামের মানিক্কার ছেলে সাদ্দাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত ১৬ আগস্ট রাতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার বৈঠক করার ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে ভোপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪১), কবেজ উদ্দীনের ছেলে রবিন শাহ (৪২), ব্রজপুর গ্রামের উকিল প্রামাণিকের ছেলে ফজলুল হক (৫০), সাহেবগঞ্জ গ্রামের সাজেদুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪৭) ও বাগমারার দ্বীপপুর গ্রামের রহিদুলের ছেলে রাকিবকে (২৩) গ্রেপ্তার করা হয়।
অপর দিকে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, গত বছরের ১৭ নভেম্বর মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা রাসেল বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে ভবানীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুদ রানা (৩৮),আতাইকুলা গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে ফজেল হোসেন (৪৬), লোহাচুড়া গ্রামের তছিম উদ্দীনের ছেলে সাবের আলী (৪৭) ও একই গ্রামের মোছির আলীর ছেলে জসিম উদ্দীন জেমস (৪৩), কুজাইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে লিটন (৩০) ও লক্ষ্মীকোলা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আক্তার হোসেনকে (৬০) গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত বছরের ১৬ আগস্ট দায়েরকৃত নাশকতা মামলায় লোহাচুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়নাল (৩২) ও ঘোষগ্রামের হাফিজুরের ছেলে আকরাম হোসেনকে (৪১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিএনপি-জামায়াতের সক্রিয় সদস্য ছিলেন বলে জানান তিনি।
জেবি