দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় হরতাল চলাকালীন নাশকতার সন্দেহে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নিয়ামতপুরের পুরো উপজেলায় শনিবার (২৮ অক্টোবর) রাত থেকেই কঠোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সকাল-সন্ধ্যা হরতালে এরা উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা করতে পারে বলে পুলিশ সন্দেহ করে তাদের গ্রেপ্তার করেছে।
নিয়ামতপুর থানার এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলামের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম, অরূপ কুমার সাহা, সেলিম উদ্দিন, জহিরুল ইসলাম, নূর মোহাম্মাদ, মনজিল সিদ্দিকী, এএসআই আকবুল হোসেন, এনামুল হক, আবু হানিফ, মজিবুর রহমান, নাজমুল হোসাইন, সাফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দারাজপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে ও শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আজিমুদ্দিন মোল্লা (৫৮), ভাতকুণ্ড গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ও ভাবিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফ উদ্দিন প্রামানিক (৩৮), পাড়ইল কুড়াপাড়া গ্রামের মৃত রোস্তম আলী দেওয়ানের ছেলে পাড়ইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ (৬০), ও সেলিম দেওয়ান (৫১), ঝাজিরা গ্রামের আনারুল ইসলামের ছেলে ও উপজেলা ছাত্রদলের সক্রীয় সদস্য মুরাদ হোসেন (২৪), পাড়ইল গ্রামের সাদেক আলীর ছেলে ও পাড়ইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাই (৬১), হরিপুর গ্রামের তাইমুদ্দিনের ছেলে ও শ্রীমন্তপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক (৩৮), কাশিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও নিয়ামতপুর উপজেলা জামায়াতের সক্রিয় সদস্য মতিউর রহমান (৩২), সন্তোষপাড়া গ্রামের আলেম উদ্দিনের ছেলে চন্দননগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাবুল মণ্ডল (৩৫), হিন্দুরবাঐল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান (৩০) ও তুলারবাঐল গ্রামের এশার উদ্দিনের ছেলে ও নিয়ামতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতারুল ইসলামকে (৪৩) আটক করা হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জেবি