দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় বিএনপির সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৩০ সাংবাদিকের ওপর হালার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের সাংবাদিকরা।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। এতে একাত্মতা পোষণ করে অংশ নেয় ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা।
এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, এমইউজে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ, ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি নিয়ামুল কবির সজল, ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাছরাঙা টিভির শরিফুজ্জাসন টিটু, ব্যুরো চ্যানেল ২৪ ব্যুরো সুলতান মাহমুদ কনিক, সময় টিভি ব্যুরো সাদেকুর রহমান প্রমুখ।
পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা। সেইসঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
জেবি