দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে নাটোরের গুরুদাসপুরে ককটেল বিস্ফোরণ ও জেলার বিভিন্ন উপজেলায় পিকেটিং করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নাটোরের লালপুরে ২২ জন, সিংড়ায় ৫ জন, নলডাঙ্গায় ৪ জন ও গুরুদাসপুরে ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়ারুজ্জামান জানান, হরতালকে কেন্দ্র করে ভোরে গুরুদাসপুর পৌর সদরের নাজিম উদ্দিন অ্যান্ড কলেজ রোডে অবস্থান নেয় বিএনপি ও জামায়াতের নেতারা।
এ সময় তারা ককটেল বিস্ফোরণ করে। পুলিশ উপস্থিত হলে তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় পুলিশ কঠোর অবস্থানে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হয়। অপরদিকে জেলার লালপুর উপজেলা থেকে পিকেটিং করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নাটোরের লালপুরে ২২ জন, সিংড়ায় ৫ জন, নলডাঙ্গায় ৪ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আটক করে পুলিশ।
পরে আজ রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেবি