দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় বিএনপি–জামায়াত ইসলামীর ২৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাত থেকে রোববার (২৯ অক্টোবর) ভোর নাগাদ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়াও নেত্রকোনা জেলা যুবদলের ১ নম্বর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনির বাড়িতে গভীর রাতে পুলিশ তল্লাশি চালায় এবং সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহীনের মোক্তারপাড়ার বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে কিছু উশৃঙ্খল যুবক। এরা সরকার দলের লোক বলে অভিযোগ করেছেন আরিফা জেসমিন নাহীন।
আটকদের মধ্যে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওলীউল্লাহ, একই শাখার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান, যুবদল কর্মী রাসেল উসমান, আব্দুল ওয়াহাব।
বাকিদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। আটকদের মধ্যে সদর থানায় জামায়েতে ইসলামীর একজনসহ বিএনপির মোট চারজন, মোহনগঞ্জে ৯ জন, দুর্গাপুরে ২ জন, কলমাকান্দায় ৪ জন, বারহাট্টায় ৩ জন, আটপাড়ায় ২ জন ও মদনের ২ জন রয়েছেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, গতকাল রাতে জেলাজুড়ে অভিযান চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের এবং জামায়েতে ইসলামীর মিলিয়ে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। তাছাড়া নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে নানা কর্মকাণ্ড করে আসছে আটকেরা। তাদের মামলায় গ্রেপ্তার দেকিয়ে নেত্রকোনা বিচারিক আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
জেবি