দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা হরতালে সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। বাসস্ট্যান্ডে কাউন্টার খোলা থাকলেও দেখা মিলছে না যাত্রীর। এ কারণে অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল ছয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের নতুন নবীনগর বাসস্ট্যান্ডের চিত্র এটি।
একই চিত্র দেখা গেছে নতুন বাস টার্মিনালে। সেখান থেকে আন্তঃজেলা রুটসহ ঢাকায় কোনো বাস ছাড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংকট কেটে যাবে বলে ধারণা করলেও যাত্রী পাওয়া যায়নি।
তবে পরিবহন শ্রমিক ও মালিকরা বলছেন, বাস চলাচলের সিদ্ধান্ত রয়েছে। এ কারণে ভোর থেকে কাউন্টার খোলা রাখা হয়েছে। কিন্তু হরতালের কারণে যাত্রী সংকট দেখা দিয়েছে। কিছু মালিক সমিতির নির্দেশনা থাকলেও গাড়ি ভাংচুরের ভয়ে আছে। অনেক শ্রমিক এই হরতালে গাড়ি নিয়ে বের হতে ভয় পাচ্ছেন।
তবে হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, দলীয় কার্যালয় এবং জনগুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কিছু কিছু এলাকায় ছাত্রলীগের সদস্যদের মহড়া দিতে দেখা গেছে।
জেবি