দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় কার্যাক্রমে অংশ নিয়ে ঢাকা থেকে রাঙামাটিতে আসার সময় বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ছাত্রদলের রিয়াজ, ওসমান, যুবদলের খায়রুল, মফিজ, কৃষকদলের আনোয়ার, রুমি, জসিম, এবং স্বেচ্ছাসেবক দলের মামুন, সাইদুল। এদিকে সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে দিনব্যাপী ডাকা হরতালের কোনো প্রভাব নেই রাঙামাটিতে।
শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের কোনো অবস্থান নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়টির সামনে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে।
তবে বিএনপির অবস্থান না থাকলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছে এবং হরতালবিরোধী মিছিল করছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী পুরো শহর নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে। যেখানে অরাজকতা এবং নাশকতা হবে সেখানে পুলিশ এ্যাকশনে যাবে। ওসি এ সময় বিএনপির ৯ নেতাকর্মী আটক করা হয়েছে বলে জানান। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যোগ করেন ওসি।
জেবি