দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর আদালত চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমানসহ আইনজীবীবৃন্দ।
এ সময় বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি জামায়াত আবারো দেশকে অস্থিতিশীল করে তুলছে। তাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাবোধ নেই বলেই প্রধান বিচারপতির বাসভবনের মতো জায়গায় হামলা চালাতেও দ্বিধা করেনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জেবি