দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরতাল সমর্থনে ফেনী জেলা বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে ফেনী শহরের ইসলামপুর রোডে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদ, নূর হোসেন সেলিম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিনার চেয়ারম্যান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি