দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের তিন উপজেলায় ৬টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যানবাহন আগুনে পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা টহল বাড়িয়েছে পুলিশ ও র্যাব।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার মধ্যরাতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ভোরের দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসে অধিকাংশ অংশ পুড়ে যায়।
এছাড়া মানিকগঞ্জ-হরিরামপুর আঞ্চলিক সড়কের উভাজানী এলাকায় একটি সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় যানবাহনের ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ও শহর এলাকা ঘুরে দেখা গেছে, বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন ও যাত্রী চলাচল কম করছে। ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার বাস তেমন নেই। তবে আঞ্চলিক সড়কে লেগুনা, সিএনজিতে যাত্রীরা যাতায়াত করছেন। স্বাভাবিক সময়ের চেয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচলের হার অনেক কম।
মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের টিম কাজ করছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জ র্যাব-৪ এর আঞ্চলিক কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের তিনটি টিম কাজ করছে।
এম