দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর সদর আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরীর আহ্বানে জামালপুর সদর উপজেলার সহস্রাধিক মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে আলোচনা সভা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরী।
এ সময় ইমাম ও খতিবরা তাদের বক্তব্যে বলেন, জামালপুর সদর আসন থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনবান্ধব নেতা ফারুক আহাম্মেদ চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম-খতিবদের সবসময় খোঁজখবর রাখেন। তিনি ইতোমধ্যেই সারাদেশে মডেল মসজিদ তৈরির মাধ্যমে তা প্রমাণ করেছেন।
পরে ইমাম, খতিব ও উপস্থিত সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করেন।
জেবি