দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে যুবকের মানিব্যাগ থেকে পাঁচ পিস স্বর্ণের বার উদ্ধার হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসীরা গোপনে পুলিশে সংবাদ দেয় তরুণ চোরাকারবারী স্বর্ণের বার পাচার করার জন্য বের হচ্ছে। সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যায় কলারোয়া থানা পুলিশ নাকিলায় অভিযান চালিয়ে যশোরের শার্শা থানার দাউদখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আতিয়ার রহমানকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পুলিশ আতিয়ারের ব্যাবহৃত ছোট্ট মানিব্যাগ চেক করে সুকৌশলে সাজানো পাঁচ পিস স্বর্ণের বার উদ্ধার করে। তার ব্যবহৃত মোটসাইকেলও তল্লাশি করা হয়।
ওসি মোস্তাফিজ জানান, পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের উপস্থিতিতে এখনও জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে এই স্বর্ণ চোরাকারবারির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেবি