দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রেতাদের পান করানোর জন্য পানি নিয়ে নিজের চায়ের দোকানে ফেরা হলো না সাতক্ষীরার তালা উপজেলার বিপ্লব পরামানিকের (৪০)। দ্রুতগামী কাঁচামালবাহী ট্রাক কেড়ে নেয় চা দোকানির প্রাণ।
খর্ণিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা ইন্সপেক্টর সওকাত হোসেন জানান, শনিবার সন্ধ্যা রাতে পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী কাঁচামালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২২০৫০) চাপা দিলে বিপ্লব পরামানিক নামের চা দোকানী নিহত হয়। এ ঘটনায় ট্রাক জব্দ ও ট্রাক ড্রাইভারকে আটক করে হাইওয়ে পুলিশ।
সংশ্লিষ্ট তেতুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, স্থানীয় মদনপুর বাজারে দীর্ঘদিন চা বিক্রি করতো বিপ্লব। তিনি লাউতাড়া গ্রামের সন্তোষ পরামানিকের ছেলে। সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই চা দোকানি। বিপ্লবের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
শনিবার সন্ধ্যায় দোকান ভর্তি ক্রেতাদের পানি পান করানোর জন্য টিউবয়েলে পানি নিতে যান। কিন্তু পানি নিয়ে তার আর দোকানে ফেরা হয়নি। পানি নিয়ে পার হওয়ার সময় রাস্তার উপরেই দ্রুতগ্রামী ঘাতক ট্রাকের চাপায় প্রাণ চলে যায় বিপ্লবের।
বিপ্লবের অকাল মৃত্যুতে বাজারে সবাই কান্নায় ভেঙে পড়েন। এদিকে বিপ্লবের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবারের সকলে।
জেবি