দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশু মারা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরর্ক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নাঈমা উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেটসংলগ্ন সেকান্তর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজার বন্ধ থাকায় ছোট বোন নাঈমা সুলতানাকে নিয়ে একই ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ির উঠানে খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নাঈমা বাড়ির পুকুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
জেবি