দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীরতে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে তাদের ধন সম্পদের দেবী লক্ষ্মী। তাই ধনসম্পদ লাভের আশায় দেবীকে তুষ্ট করতে প্রতি ঘরে ঘরে তার পূজা করা হয়।
আর এ পূজা প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে লগ্ন অনুসারে অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ অক্টোবর) সেই কাঙ্ক্ষিত দিন কার্তিক মাসের পূর্ণিমা তিথি। এই দিনে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী প্রতিটি ঘরেই উদযাপিত হচ্ছে লক্ষ্মীপূজা।
শনিবার সকালে নারায়ণ পূজার মধ্য দিয়ে লক্ষ্মীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ঘরের মেঝেতে আলপনা ও লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে সাজিয়ে তোলা হয় প্রতিটি ঘরের চারপাশ। এরপর রাতে কলাবউ সাজিয়ে পুরোহিতের মাধ্যমে ফুল, বেলপাতা, ধূপ, দীপ, ফল ও মিষ্টিসহ নানা উপকরণ দিয়ে দেবীর সামনে ভোগ সাজিয়ে আরাধনা করা হয়। এ সময় লক্ষ্মীর পাঁচালী ও মন্ত্র পাঠের মাধ্যমে পূজার আড়ম্বরতা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জেবি