দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট যমুনা নদীর ওপর দীর্ঘদিনের একটি কাঙ্ক্ষিত সেতুর স্বপ্ন পূরণ হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নবাসীর। এ সেতুর ফলে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলো।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ সেতুর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এ সময় পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল ও বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
জেবি