দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় ১৪ বছরের বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মিটু শেখ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) লোহাগড়া উপজেলার মল্লিকপুর পূর্ব জামালের মোড় হতে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. মিটু শেখ লোহাগড়া থানার মল্লিকপুর গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর পরিবার এজাহারে উল্লেখ করেছেন যে, অভিযুক্ত মিটু শেখ তাদের প্রতিবেশী ও পেশায় মুদি দোকানি। গত বৃহস্পতিবার সকালে আসামি পানি আনতে গেলে পাশে ওই কিশোরীকে ঘাস কাটতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরী ধস্তাধস্তি করে দৌঁড়ে বাড়িতে ফিরে তার বড় ভাইয়ের স্ত্রীকে ঘটনাটি জানায়।
পরে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জেবি