দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়িলিদের বর্বর হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাকের পার্টি।
শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুম্মা সিংড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে থেকে জেলা জাকের পার্টির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্টে মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ কে এম জি ফারুক গুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের মিজানুর রহমান মামুন সহ দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ফিলিস্তানের গাজায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদে সকল মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের ওপর নির্বিচারে হামলা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় মাধ্যমে উভয় পক্ষেরই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। পানি, খাদ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গাজার নিরীহ জনসাধারণকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে।
জাতিসংঘকে অনতিবিলম্বে এ নির্মমতার অবসান ঘটাতে হবে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং মানবতার পক্ষে যেসব দেশ অবস্থান নিয়েছে তাদের গাজাবাসীর পাশে সর্বাত্মক সহয়তা ও সমর্থন নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
জেবি