দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। পুলিশ আসার আগেই পালিয়ে গেছে ঘাতক বাসের ড্রাইভার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর ইউনিয়নের কালেরডাঙ্গা মোড়ে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার-এসও শিমুল রানা জানান, আশাশুনির ত্রিমোহনী থেকে ছেড়ে আসা সাদি হাদি নামের একটি বাস সাতক্ষীরা সদরের কালেরডাঙ্গা মোড়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
সেখানে মোটরসাইকেল চালক সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন ও আরোহী খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও হাসপাতালে দুজনে মারা যায়।
মোয়াজ্জেম ও মাহিম দুজন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। দুজনেরই বয়স ২২ বছর। এদিকে এলাকাবাসীর খবরে পুলিশ বাসটি জব্দ করলেও বাসচালককে আটক করতে ব্যর্থ হয়। পুলিশ আসার আগেই সটকে পড়ে বাস ড্রাইভার, কন্ড্রাক্টর ও হেল্পার।
সাতক্ষীরা সদর থানায় ডিউটিরত পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন। তবে এর থেকে বিস্তারিত কিছু জানেন না জানান তিনি।
জেবি