দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী বড় চৌরাস্তা এলাকায় পাশা ট্রেনিং সেন্টারে ‘রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। পাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএপি) পটুয়াখালী শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম।
অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।
এতে প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়া শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় অনুষ্ঠিত এ সভায় পটুয়াখালী জেলার অতিত ঐতিহ্য শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহতভাবে বজায় রাখতে অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারিরা উল্লেখ করেন যে, রাজনৈতিক সম্প্রতি বজায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত, শিল্পায়ন বাড়বে, বেকারত্ব কমবে, নতুন প্রজস্ম ইতিবাচক দৃষ্ঠিভঙ্গি নিয়ে বেড়ে ওঠবে, স্মার্ট বাংলাদেশ গড়াতে সবাই ঐক্যবদ্ধ থাকবে। এ সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বপন খাসকেল, আমিনুল ইসলাম টিটু, লায়লা ইয়াসমিন ও দিলিপ দাস।
উল্লেখ্য, পটুয়াখালী এমএএফ পটুয়াখালী জেলার প্রধান তিনটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দের সমন্বয়ে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় গঠিত একটি সংগঠন।
এমএএফ পটুয়াখালী নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি করে এবং একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতি রক্ষায় কাজ করে।
জেবি