দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা এবং বাংলাদেশে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে নাটোরে ইসলামী শাসন আন্দোলনের বিক্ষোভ সমাবেশ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমমা শহরের কানাইখালী এলাকায় সমবেত হয় জেলা শাখার নেতাকর্মীরা। এ সময় সমাবেশে বক্তারা ফিলিস্তিনে নিরীহ মুসলমানের ওপর বর্বর ইসরায়েলের আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান বক্তারা।
সেইসঙ্গে তারা বর্তমান সরকারের সমালোচনা করে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিতেও আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ মার্কেটেরে সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য আমেল খান চৌধুরি, রাজশাহী বিভাগীয় কমিটির সম্পাদক মিনহাজুল ইসলাম, নাটোর জেলা কমিটির সভাপতি হাসিফ সিদ্দিকী, সদর উপজেলা সভাপতি আব্দুল কাদেরসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
জেবি