দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শাজাহানপুরে জামায়াতে ইসলামীর এক কর্মী ও ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দাবি, ২০২২ সালে শাজাহানপুর থানায় দায়ের হওয়া নাশকতার মামলার সন্দেহভাজন আসামি।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে শাজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সুজাবাদ দক্ষিণ পাড়ার বাসীন্দা মৃত ওসমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৩), পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০) ও ছাত্রশিবির নেতা আব্দুল মমিনের ছেলে আহসান হাবিব (২২)।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার সবাই পূর্বের নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেবি