দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।
ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা খবর পাওয়া যায়নি এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চেকপোস্টে থাকা সাভার মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, আগামীকাল রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের সার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
জেবি