দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার মো. জাকের হোসেনের ছেলে মো. সালাউদ্দিন (২৬), মো. আলতাফ হোসেনের ছেলে মো. স্বপন (২৮), নবীনগর গ্রামের মো. আইন উদ্দিনের ছেলে মো. হাসিব (১৯) ও মো.সাহাব উদ্দিনের ছেলে মো. হানিফ (২০)।
নৌপুলিশ সূত্রে জানা যায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলারসহ চার জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
জেবি