দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৭ বছর পর আবারও ব্যতিক্রমধর্মী পূজা মণ্ডপ তৈরি করল রংপুরের সাতগাড়া স্মৃতি সংঘ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ভাসমান মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা।
রংপুরে মহানগরীর সাতগাড়া চড়কবাড়ী পূর্বপাড়া এলাকার দুর্গা মন্দিরের সভাপতি ভবানী কুমার রায়ের পুকুরে সাতগাড়া স্মৃতি সংঘের আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।
শুধু নগরী নয়, শহরের বিভিন্ন জেলা উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে রাত অবধি উপচে পড়া ভিড় করছেন এ মণ্ডপ দেখতে।
ভাসমান পুজা মণ্ডপের ওপরে স্থাপন করা হয়েছে শিব ভোলানাথের প্রতিমা। এছাড়া জমকালো লাইটিং ও পানির নজরকাড়া ফয়োরায় শারাদীয় দুর্গাপূজার আয়োজনকে রঙিন করে তুলেছে। মণ্ডপে মণ্ডপে ঢাক-ঢলের বাজনা সেই সঙ্গে ফুল, ধূপ ও আগরে ছড়াচ্ছে সৌরভ। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন। খালি পায়ে করজোড়ে দেবীকে প্রণাম করছেন। দেব-দেবীর কাছে প্রণামের সময় অনেকেই মনের বাসনাও প্রকাশ করছেন।
মণ্ডপ দেখতে আসা ঐশী বলেন, রংপুর শহরে অনেক পূজা মণ্ডপ ঘুরেছি। পরে জানতে পারলাম এখানে ভাসমান মণ্ডপ বানানো হয়েছে। দেখে অনেক ভালো লাগছে। এটা এক ধরনের আলাদা উদ্যোগ।
হারাগাছ থেকে এসেছেন রবিন চন্দ্র দাস। তিনি এ রকম ভিন্ন আয়োজন দেখে বলেন, ‘পূজায় প্রতিটা মণ্ডপ ঘুরে ঘুরে দেখা হয়েছে। আজকে এখানে আসলাম। সুন্দর করে সাজানো হয়েছে চারদিকটা। মায়ের কাছে (দেবী) মনের কথা বললাম, পূজা দিলাম এখন ঘুরছি চারদিকটা। ভালোই লাগছে।’
সাতগাড়া চড়কবাড়ী পূর্বপাড়া দূর্গা মন্দিরের সভাপতি ভবানী কুমার রায় বলেন, সবার সহযোগিতা পেলে প্রতি বছরই এমন আয়োজন করা সম্ভব। তিনি আরও বলেন, গত কয়েক বছরে করোনার কারণে সেভাবে আয়োজন করা হয়ে ওঠেনি। আর ১৭ বছর পর এই ভাসমান মণ্ডপ করা হয়েছে। সবার সহযোগিতায় সামনের বছর আরও বড় আয়োজন করতে চাই।
রংপুর নগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ) জানান, সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি কারও সমস্যা হবে না। রংপুরে সব পুজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এইউ