দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলার সদর থানার চান্দেরনগর গেরামারা এলাকার চাঞ্চল্যকর শাহাজামাল হত্যা মামলার প্রধান আসামি মো. মিয়ার উদ্দিনকে (৪০) ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার চান্দামিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
মিয়ার উদ্দিন শেরপুর সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের মো. মুন্তা ফারাজীর ছেলে। আটক মিয়ার উদ্দিনকে শেরপুর সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) র্যাব-১৪ এক প্রেস রিলিজে জানায়, দুপরে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার চান্দামিয়া এলাকা থেকে মিয়ার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, বাদী ও বিবাদী পরস্পর আত্মীয়-স্বজন ও পাশাপাশি বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই সপ্তাহ আগে বাদী বাড়ির সীমানায় কয়েকটি সুপারি গাছের চারা রোপণ করতে গেলে আসামিদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়।
গত ৪ জুলাই শাহাজামাল তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির সামনে নিয়ে গেলে আসামিরা অতর্কিতে তার ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। এতে গুরুতর আহত শাহাজামালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার উদ্দেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।
এইউ