দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিয়মিত অভিযানে মিয়ানমারের সঙ্গে চোরাই গরু বাণিজ্যে জড়িত একজনকে নগদ টাকা, ২টি বার্মিজ মহিষসহ আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্যাটালিয়নের আওতাধীন ভাল্লুকখাইয়া বিওপি ক্যাম্পের অভিযানে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আসাদুজ্জামান (৩৩)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসাদুজ্জামানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ২টি বার্মিজ মহিষ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, বিজিবি কর্তৃক আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। রোববার আসামিকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে চোরাই গবাদি পশু, মাদক, সুপারী পাচার নিয়ে সিন্ডিকেট গড়ে উঠেছে। বিভিন্ন সময় এই সিন্ডিকেট সীমান্তের পাহাড়ি পথ ব্যবহার করে চোরাচালান নিয়ে আসে। তবে সম্প্রতি নাইক্ষ্যংছড়ি বিজিবিতে নতুন জোন কমান্ডার যোগদানের পর চোরাকারবারী সিন্ডিকেটটি সুবিধা করতে পারছে না।
এইউ