দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটের মাঠে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বাহিনীটির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'- এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি-২০২৪ পর্যন্ত সারাদেশের নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলার রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ডিপি/