দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে দাবিকৃত চাঁদা না পেয়ে হৃদয় (৪০) নামে রানা প্লাজা দুর্ঘটনায় আহত প্রতিবন্ধী শ্রমিকের দুই পায়ের রগ কেটে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে শনিবার রাতে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের ছায়াবীথি এলাকায় দীর্ঘদিন ধরে রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিক হৃদয় ফার্মেসি ব্যবসা করে আসছিল। কিছুদিন ধরে ওই এলাকার কয়েকজন যুবক তার কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শনিবার রাতে একদল সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়।
এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পায়ের রগ কেটে দিয়ে তার দোকান থেকে টাকা-পয়সাসহ মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এইউ