দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি টাকার সরকারি খাস উদ্ধার ও জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২২ অক্টোবর) বিকেলে সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘদিন ধরে সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া এলাকার সরকারি খাস ৮৫ শতাংশ জমি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ভোগ দখল করে আসছিল ভূমি দস্যুরা। সেই জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছি। এই ৮৩ শতাংশ জমির আনুমানিক মূল্য ১২ কোটি টাকার বেশি। পরবর্তীতে খাস জমি উদ্ধারে অভিযানে পরিচালনা অব্যাহত থাকবে। ভূমি দস্যুদের বিরুদ্ধে অইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযানে সাভার উপজেলার ভূমি কর্মকর্তা (কাননুগ) জিয়াউদ্দিন মাহমুদ, ফুলবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এইউ