দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরুর দিনে ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচনি প্রচারণায় মানুষের ঢল নামে। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আর এতে চরম ভোগান্তিতে পরে ওই মহাসড়ক দিয়ে চলাচলরত সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু করে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনি প্রচারণার স্থানে গিয়ে জানা যায়, নবম জাতীয় নির্বাচনের পর অন্তত ১০ বছর পরে আজই প্রথম মুরাদ জংয়ের নির্বাচনি প্রচারণা শুরু হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলে করে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলায় জড়ো হতে থাকেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
ইতিহাস পরিবহনের যাত্রী মাহবুবুল করিম বলেন, জরুরি কাজে সকালে ঢাকার উদ্দেশ্যে বাইপাইল থেকে ইতিহাস পরিবহনের একটি বাসে উঠি। কিন্তু নবীনগর এসে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কের পাশেই ৭-৮ টি পিকআপ বোঝাই লোক দেখে মনে হচ্ছিল কোথাও সমাবেশ হচ্ছে। বিপিএসিসি এসেই যানজট শুরু হয়। বিপিটিসি থেকে সাভার পার হতেই প্রায় ১ ঘণ্টা লেগেছে। গাড়ির যাতায়াতের ব্যবস্থা রেখে তাদের কর্মকাণ্ড পরিচালনা করলে আমরা সাধারণ যাত্রীদের জন্য ভালো হয়।
এ ব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, এক প্রার্থীর প্রচারণা থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় চার কিলোমিটারের মতো সড়কে যানজটের সৃষ্টি হয়। এটা ৫ মিনিটের মধ্যে থাকবে না। পাঁচ মিনিটের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।
জেবি