দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় হাজেরা নামের চার মাসের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরের দিকে একটি পুকুর থেকে হাজেরার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাজেরা নবীনগরের বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে।
শিশুটির মা রোমা বেগম জানান, শুক্রবার (২০ অক্টোবর) হাজেরাকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরে রাত আনুমানিক ২টায় ঘুম থেকে উঠে তিনি টয়লেটে যান। টয়লেট থেকে ফিরে আবারও ঘুমিয়ে পড়েন। তখনও হাজেরা বিছানায় ছিল। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং পাশে তার সন্তান নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১২টায় বাড়ির পাশের পুকুরে হাজেরার মরদেহ ভাসতে দেখেন।
নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আক্কাস আলী বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তাছাড়া ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এইউ