দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম সজীব মিয়া (২২) বলে জানা গেছে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মোহনগঞ্জ সরকারি কলেজের একটি ভবনে তার মৃত্যু হয়।
শনিবার (২১ অক্টোবর) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সজীব সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, তিন দিন আগে মোহনগঞ্জ সরকারি কলেজের নতুন ভবনের দরজা-জানালার ওয়েল্ডিংয়ের কাজ শুরু করেন সজীব। থাকতেন কলেজেরই একটি ভবনের দোতলায়। সজীবের উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল। সারাদিন কাজ শেষে বিকেলে শরীর খারাপ লাগছে বলে সহকর্মীদের জানান সজীব। পরে বিশ্রাম নিতে যায়। সন্ধ্যায় সহকর্মীরা ডাকাডাকি করলেও সাড়া দেননি সজীব। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সজীবের পরিবার জানায়, আগে থেকেই উচ্চরক্তচাপ ও হার্টের সমস্যা ছিল সজীবের। হয়তো স্ট্রোক করে থাকতে পারে সে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইউ