দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় ১২টি সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন , প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলার সরকারি বিভিন্ন দপ্তরের অফিস প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন জানান ৮২ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার চারটি সড়কে ১২টি সেতু উদ্বোধন করা হয়েছে। এই সেতুগুলো উদ্বোধনের ফলে নেত্রকোনার যোগাযোগ ব্যাবস্থার সহজীকরণসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধিত হবে।
জেবি