দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার তিতাসে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে এতে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফ আবদুল্লাহ মোস্তাফিন।
এরপর সকাল ১১ টার দিকে ২০২৩-২৪ অর্থ বছরের রবি ২০২৩-২৪ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজী মাহমুদ হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,পাভেল মাহমুদ সুমন মেম্বারসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এর আগে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষ্যে এক শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে খাঁচায় বন্দি একটি ইঁদুরকে বালতির পানিতে চুবিয়ে নিধন করা হয়।
জেবি