দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার ১০০ কেজি (সাড়ে ২৭ মণ) জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাতে চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক এক হাজার ১০০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দ জেলি পুশ করা চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
জেবি