দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, যে দলের শীর্ষ নেতা চুরি, নাশকতা হত্যার দায়ে অভিযুক্ত, দণ্ডিত সেই দলের নেতা কিভাবে আওয়ামী লীগকে আল্টিমেটাম দেয়? এখনও ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগে আস্থা রেখেছে। সেই দলকে হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আন্দোলন আন্দোলন খেলা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন হানিফ। আর যদি রাজনৈতিক কর্মসূচির নাম করে নাশকতামূলক কর্মকাণ্ড করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। কিভাবে এসব দমন করতে হয় তা আওয়ামী লীগ সরকার জানে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা থেকে কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে এসে বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ এসব কথা বলেন।
এ সময় ‘আওয়ামী লীগ ভোট চুরি করে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ আরও বলেন, যে দলের জন্মই হয়েছে অবৈধ পথে, যে দলের নেতারা চুরিতে অভ্যস্ত তাদের মুখে অবৈধ চুরি শব্দটাই আসবে। লজ্জা থাকলে এ কথা বলতো না তারা। ভোট চুরির রাজনীতি করেছিলো জিয়াউর রহমান। হানিফ বলেন, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন করে বৈধভাবে দেশ পরিচালনা করছে। সরকার নিয়ে কথা বলার আগে বিএনপি আয়নায় নিজেদের চেহারা দেখুক।
এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি