দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্রোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে গোপালগঞ্জ জেলা সদরে বিক্ষোভ সমাবেশ-মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষার্থী- শিক্ষক ও সাধারণ মুসল্লিরা একত্রিত হয়ে এই বিক্ষোভ সমাবেশ-মিছিল ও মানববন্ধন যোগ দেন।
এ সময় টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা কওমি মাদরাসা বোর্ডের আওতাধীন বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুফতি রুহুল আমিন, মাওলানা শামচুল হক, মুফতি নুরুল ইসলাম প্রমুখ। তারা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানান।
জেবি