দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ‘শিশুদের প্রতীক শেখ রাসেল’ বিষয়ে বক্তৃতা এবং 'আমার তুলিতে শেখ রাসেল' শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে এবং ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের তত্ত্বাবধানে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা বক্তৃতায় পৃথক দুটি এবং চিত্রাঙ্কনে পৃথক ৩টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিজয়ীদেরকে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
জেবি