দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানের রুমা স্টেশনের হাফেজঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম আফিম উদ্ধার করেছে র্যাব-১৫। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লাখ টাকা। এ সময় মাদক কারবারি চিংহ্লামং মারমাকে (৬০) গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) আফিমগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) র্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বান্দরবানের বারমাইল এলাকা থেকে বাসযোগে বান্দরবান শহরের দিকে আফিমের বড় চালান আসছে এমন খবরে র্যাবের আভিযানিক দল সদর ইউনিয়নের রুমা স্টেশন সংলগ্ন হাফেজ ঘোনা এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় থানচি থেকে বান্দরবানগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পলিব্যাগ তল্লাশি করে ৩ কেজি ২০০ গ্রাম আফিমসহ চিংহ্লামং মারমাকল গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে দুর্গম পাহাড়ে আফিমের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছে মাদক কারবারীরা। সিন্ডিকেটটির কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে এজেন্ট রয়েছে। তারা আফিমগুলো ছড়িয়ে দিতো ঢাকাসহ সারাদেশে। সিন্ডিকেটটিকেও ধরার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
জেবি