দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার চরফ্যাশনে ১২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমাণ আদালত। এ ছাড়াও বয়স কম থাকায় ছয় জেলেকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানর জব্দ করা হয়েছে দুটি নৌকাসহ ১২ হাজার মিটার কারেন্ট জাল।
সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পর্যন্ত চরফ্যাশন ও বোরহানউদ্দিনের তেতুলিয়া নদী থেকে পৃথক অভিযানে এদের আটক করা হয়।
এদের মধ্যে চরফ্যাশনে ফাতেমাবাদ সংলগ্ন তেতুলিয়া নদী থেকে ১৭ জনকে আটক করা হয়।
এ নিয়ে জেলায় ৭৭টি অভিযানে ৪৬ জেলে আটকসহ প্রায় ২৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের জাল ও ৯ টি ট্রলার জব্দ করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্যবিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে।
জেবি