দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ট্রাকের ধাক্কায় শরীফ হাওলাদার (৪০) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ হাওলাদার লক্ষীপুরের সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফের চর রমনী গ্রামের ছেওরা হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, অটোরিকশা চালক শরীফ রিকশা ঘুরানোর সময় একটি টাইলস এজেন্সির পণ্য পরিবহন করতে আসা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শরীফ হাওলাদার দীর্ঘদিন থেকে বাসা ভাড়ায় থেকে শহরে বিভিন্ন সড়কে রিকশা চালাতো বলে জানা গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক থাকলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেবি