দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে সাবেক ডিসিকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এ ঘটনায় বরগুনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাবেক জেলা প্রশাসকের অনৈতিক কর্মের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াছে। জেলার উচ্চপদস্থ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে আলোচনা সমালোচনার ঝড় বইছে। যা বর্তমানে বরগুনার ‘টক অব দ্যা টাউন’।
বিগত ২০২০ সালের ১৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে বরগুনার ৩৩তম জেলা প্রশাসক (ডিসি) নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২০২৩ সালের ৯ জুলাই অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরগুনার জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে উপ-সচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। এরপর তিনি ৩০ জুলাই দায়িত্ব হস্তান্তর করেন। গত ৪ সেপ্টেম্বর উপ-সচিব পদ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন তিনি।
বরগুনার স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, বিছানায় অপরিচিত নারীর সঙ্গে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের ঘনিষ্ঠ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভিডিও ধারণ করেছেন তার সঙ্গে থাকা ওই নারী। তবে ভিডিওতে থাকা ওই নারীর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ভিডিওটি কোথায় বা কোনো কক্ষে ধারণ করা হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি।’
এ বিষয়ে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
জেবি