দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের নলডাঙ্গায় যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানচালককে হত্যার দায়ে আব্দুর রশিদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ সময় আব্দুল কাউয়ুম নামে অপর আসামিকে খালাস দেন আদালত।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ নলডাঙ্গা উপজেলার মির্জাপুর তেঘরপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মার্চ বিকেলে ভাড়ায় যাত্রী বহন করতে বাড়ি থেকে বের হয় শান্ত। রাত ১২টা পার হলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয়রা তাদের জানায় সন্ধ্যার দিকে শান্তর ভ্যানে আব্দুর রশিদকে সদর উপজেলার ছাতনী গ্রামের দিকে যেতে দেখা গেছে। পরের দিন রাতে সদর উপজেলার মাঝদিঘা গ্রামের ভতুয়া বিলের পার্শে ভ্যান গাড়িসহ রক্তাক্ত শান্তর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশ থেকে কারাদণ্ডপ্রাপ্ত রশিদের শ্বশুরের পরিচয়পত্র পাওয়া যায়। এ ঘটনায় শান্তর বাবা জয়নাল ফকির বাদী হয়ে অজ্ঞাতনামা ২-৩ জনের নামে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরের দিন পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দিসহ আদালতে সোপর্দ করে পুলিশ।
নাটোর জজ কোর্টের সরকারী পিপি সিরাজুল ইসলাম বলেন, এ মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বিচারক আব্দুর রশিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সেইসঙ্গে আব্দুল কাউয়ুম নামে অপর আসামিকে খালাস দেন আদালত।
জেবি