দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে রিপন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ বুড়োর ছেলে। তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত রিপন পেশায় লেদ শ্রমিক। সোমবার রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের মুজিব সড়কে রেলগেট এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের নাম্বারে কয়েক দফা ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি। আর যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের আটকের ব্যাপারে পুলিশ কাজ করছে।
জেবি