দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে মানিকগঞ্জ নবীন সিনেমা হলে যান মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা। এ সময় দলীয় নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষও দেখতে আসছেন সিনেমাটি।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে টিকিট কেটে হলে প্রবেশ করেন তারা।
সিনেমা দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিলো একটি সংগ্রামী জীবন। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি এনে দিয়েছেন লাল সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন নতুন প্রজন্মকে অসত্য, অর্ধসত্যকে প্রত্যাখ্যান করতে ও বঞ্চনা-অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্দীপনা যোগায়। তাই স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে ও জানতে তরুণ প্রজন্মকে এ সিনেমাটি দেখার আহ্বান জানান তারা।
জেবি