দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ পৌরসভা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে আয়োজিত নাগরিক সংবর্ধনায় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে জেলার বিভিন্ন সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়। সংবর্ধনার আয়োজন করেন সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
প্যানেল মেয়র-১ নুরুল হক নুরুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেয়র মুক্তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
গত ৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষতার সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করায় সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত করা হয়।
জেবি